প্রথম দিনটাকে আমি আজও স্পষ্ট মনে করতে পারি।কারণ সেদিন ওর চোখে আমি আমার ছায়া দেখিনি।হাটবারের দিন। বিকেলের আলো নরম হয়ে আসছিল। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ছিল মেয়েটা—সাদা শাড়ি, খোলা চুল, পায়ের কাছে ছায়াটা যেন মাটিতে ঠিকভাবে পড়ছিল না। আমি তখন এসব বুঝিনি। শুধু মনে হয়েছিল, এই মানুষটাকে আমি চিনি। বহু জন্মের চেনা।তার নাম বলেছিল নীরা।কোথায় থাকে—জিজ্ঞেস করলে বলেছিল, “থাকি এখানেই, আবার থাকিও না।”সেদিনের পর থেকে নীরাকে না দেখলে শ্বাস নিতে কষ্ট হতো। একধরনের অন্ধ টান। বাড়িতে বললাম। সবাই মানা করল। এক বৃদ্ধা ফিসফিস করে বলেছিল,“ও মেয়ে না।”
0 Comments