সন্ধ্যার আকাশে শেষ চিল উড়ার পরে,রাতের আঁধারে নাইটজার উড়ে—ক্লান্ত হয়ে সবাই খাঁচায় ফিরে।কিন্তু আমি ফিরি না।আমার পাখির মতো উড়ে যাওয়ার ডানা নেই,ঝড়ের মতো ছুটে চলার গতি নেই।আমি এক পথভুলা উন্মাদ বিদ্রোহী পথিক,দিনের আলোয়ও শেষ নেই পথের,রাতের আঁধারেও শেষ হয় না পথের।আমার এই পথ রাষ্ট্রবিরোধী বিদ্রোহের পথ।বিদ্রোহের পথ শেষ হয় না,বিদ্রোহের পথ সদা জাগ্রত থাকে।আমার বিদ্রোহের পথ—সন্ত্রাসী, জঙ্গি,সুদখোর, দুর্নীতিবাজ,সমাজ ও রাষ্ট্রের চর্মচরক,ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে,সীমান্তের শকুনের গুলির বিরুদ্ধে।
0 Comments