তুমি আমার সেই পূর্ণতা,
আবেগময় ভালোবাসা।
তুমি আমার সেই পূর্ণতা,
নিজের সিনায় যত্ন করে আগলে রাখা ভালোবাসা।
আমার হৃদয় সুখময় পূর্ণতা।
তোমার কি মনে পড়ে ঐ দিনের কথা,
যেখান থেকে শুরু ভালোবাসার পথচলা?
তোমার কি মনে পড়ে
বৃষ্টি-ভেজা পড়ন্ত বিকেলের কথা?
সেদিন হয়েছিল ভালোবাসাময় পূর্ণতা,
জীবনে একসাথে পথ চলার শপথ নেওয়ার কথা।
তুমি মিশে আছো আমার অস্তিত্বের সাথে,
এবং ভবিষ্যতেও থাকবে এই দেহে যতদিন রুহ থাকবে।
0 Comments