কবিতাজেগে উঠো নারীআফছানা খানম অথৈতোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতেজেগে উঠো নারী এবারচুপ থেকোনা রাতে।ভয় পেয়ো না অন্যায়ে আররুখে দাঁড়াও আজমানবতার শত্রুদের দাও কঠিন সাজ।চুপটি করে থাকলে শুধুহারাবে অধিকারহায়নার দল সুযোগ পেলেআঘাত হানবে বারবার।আইনের পথ ধীর হলেথেমো না প্রতিবাদে সাহস নিয়ে দাঁড়াও সবাইঅন্যায়েরই বাঁধে।নারী তুমি শক্তির প্রতীকদুর্বল নও আরঐক্যবদ্ধ কণ্ঠে তোলোন্যায়ের জোরালো হুঙ্কার।শিক্ষা শান্তি সচেতনতায়গড়ো নতুন ভোরনারীর সম্মান রক্ষায় এবারজাগুক দেশজোড়।অন্যায়ের এই অন্ধকারেজ্বালো ন্যায়ের আলোজেগে উঠুক প্রতিটি নারীমাথা তুলে ভালো।
0 Comments