কবিতাকষ্টে ঘেরা জীবনআফছানা খানম অথৈকষ্ট ঘেরা জীবন মোদের,কেউ দেখে না ফিরে,দুঃখের বোঝা মাথায় নিয়েচলি একা ধীরে।পথে পথে ঘুরি আমি,পথই আমার ঠাঁই,এই জীবনে আপন বলেনেওয়ার কেউ নাই।বাবা গেল, মাও চলে গেল,আমি হলাম একা,শূন্য বুকের গভীর ব্যথায়কাটে জীবন ফাঁকা।এই জীবন চলার পথেকষ্ট অনেক ভাইমা-বাবাহীন জীবন আমারসহ্য করা দায়।বাবা-মায়ের কথা যখনমনে পড়ে যায়,বুকের ভেতর দুঃখের আগুনজ্বলে পুড়ে যায়।জীবনভর এই ব্যথা বুকেবয়ে যাবো তাই,মা-বাবাহীন এই পৃথিবীতেসুখের দেখা নাই।
0 Comments