পৃথিবীর মানচিত্র গিলে খাই, মানচিত্র থাকবে না। আমার জায়গাও থাকবে না। আমাকে মানচিত্র দেখিয়ে শূন্য রেখায় দাঁড় করিয়ে রাখে। মানচিত্র তার ভেতরে সবাইকে নেয়, আমাকে কেন সীমান্তের শূন্য রেখায় ঠেলে দেয়? আমাকে মানচিত্র গ্রহণ করে না। আমাকে পরিবার-স্বজন থেকে কেড়ে নিয়ে শূন্য রেখায় দাঁড় করায়। আমি দু\'পাশের বন্দুকধারীর বন্দুকের নলের ডগায় দাঁড়িয়ে থাকি। ভয়ে, আতঙ্কে বুকের কলিজা বের হয়ে যায়।
0 Comments