আমি পাহাড়ের চূড়ায় কখনো উঠিনি, বাবার কোলে উঠেছি। পাহাড়ের চূড়ার উষ্ণতা খুঁজে পেয়েছি। আমি সমুদ্রের ঢেউ দেখিনি, তবু জেনেছি তার গভীর শব্দ— ফসলের মাঠে বাবার মই টানার ভেতর সেই শব্দের গভীর অনুভূতি পেয়েছি। বাবার চোখে ক্লান্তির লাল আভা দেখেছি, গোধূলির রক্তিম শেষ আলোর মতো। সেই চোখে ছিল কষ্টের বিচ্ছুরণ, তবু দেখেছি এক অদ্ভুত, নীরব হাসি।
0 Comments