তোমার সাথে আমার দূরত্বটা কোনো পথ নয়, এটা এক অদৃশ্য নীরবতার দেয়াল— যেখানে প্রতিদিন শব্দগুলো এসে থেমে যায়, কথা বলতে চেয়েও আর বলা হয় না। আমরা একই আকাশের নিচে থাকি— রাতের ক্ষীণ জ্যোৎস্নার আলোয় দাঁড়িয়ে, হয়তো তুমি জানালার পাশে, আর আমি ছাদের এক কোণে তারা গুনি। চাঁদটা মাঝখানে নির্লিপ্ত সাক্ষী, তবুও সে জানে না—কতটা দূরে আছি আমরা। তোমার নামটা এখনো বুকের ভেতর বাজে, কিন্তু ঠোঁট পর্যন্ত পৌঁছায় না আর; কথা বলার ইচ্ছে বিষণ-ভীষণের মতো হয়। আগের মতো ভালোবাসি বলতে ইচ্ছে হয়; এখনও তোমাকে ভালোবাসি শব্দটি
0 Comments