তোমরা হও যতই লাচার,করো যতই আমাদের উপর অত্যাচার।সহিব মোরা ততক্ষণ,মোদের প্রাণ আছে যতক্ষণ। তব করিব না মোরা তোমাদের প্রতি আক্রমণ।একদিন ঠিক খুলিবে তোমাদের বন্ধ হওয়া নেত্র, অঝোরে ঝরিবে তোমাদের অশ্রু তত্র।সন্ধানে বাহির হইবে হেথা সেথা, জুটাতে মুখে অন্ন ।অবশেষে আসিবে ফিরে আমাদের কাছে, মাফি চাওয়ার পূর্বে বর্ধিত হস্তে আলিঙ্গন করিয়া বলিবআছি মোরা, থাকব মোরা জীবনভর তোমাদের তরে।যেমনে রয়েছে ভগবানের ছাত চিরতরে,আমাদের ঠিক মাথার উপরে ।তোমরা হতে পারো হিংস্র, হতে পারো স্বার্থপর, আমরা হতে পারি না, যতই আঘাত করো গুরুতর।যেমন রাগান্বিত হয় না প্রভু কক্ষনো, যতই করো গালিগালাজ তারেমুচকি হেসে মাফ করিতে রহে এখনো ।তেমনি আমরা রুষ্ট হয়না কভু, তোমরা যতই আঘাত করো মোদের, সহ্য ক্ষমতা দিয়েছেন যে মোদের প্রভু ।আমরা মানি না কোন বাধা, জন্মায় সর্বত্রই খাল-বিল-নদী-নালা।আমরা নহে কোন আবর্জনা, নহে কোনো ধূল। সর্বত্রই, সবসময় তোমাদের তরে আমরা তৃণমূল ।।আমরা হইব না কখনো নত, কাহাকেও করব না নত ।ক্ষত করিলেও কখনো হইব না ক্ষত, কাহাকেও করবো না কভু ক্ষত ।আমরা নহে কোন আবর্জনা, নহে কোনো ধূল। সর্বত্রই সবসময় তোমাদের তরে আমরা তৃণমূল।অত্যাচারিত, পীড়িত আমি, করিতে আমারে শেষ। কোথা হতে জুটিয়েছো বিষনাশক, ধ্বংস করিতে আমার মেস। বিষাক্ত, কাঠিন্য তোমাদের হৃদয় সত্যি, অগ্নিদাহে করিলে আমাদের ভস্মী। তবুও ভাবতে পারিনি হিংস্রপথে চলার, কেননা শপথ করেছিলাম আমরা একদিন সত্য ও অহিংসা পথে চলার ।যদিও হারাতে হয় আমাদের প্রাণ, তবুও গাইব মোরা অহিংসার জয় গান ।। হয়তো তোমরা ভষ্ম করেছো আমাদের শরীরমাত্র, আমরা ভষ্ম হয়েছি এটা কি সত্য । কেননা বিপ্লবী কখনও ধ্বংস হয় না, না কোনোদিন ধ্বংস হবে বিপ্লবের। চলি আমরা সবাই বিপ্লবের পথে, গাহিতে গাহিতে আমাদের জয়গান ।আমরা আবর্জনা নহে, নহে কোন ধূল ।আমরা গাহি সত্যের জয়গান, আমরা তৃণমূল ।।হঠাৎ আসমান হতে বারিশ এসে,ভষ্ম হতেই ফিরিয়ে দিল আমাদের প্রাণ।নিঃস্ব ভুবন ভরিয়ে দিয়েছি আবার ফলে ফুলে, যতই স্থাপন করো তোমরা অগ্নিবান ।প্রাণ আছে যে আমাদের মূলে ।যতই তোমরা করতে চাও আমাদের নির্মূল, ভষ্ম হতে জন্ম নিতে পারি আমরা তৃনমূল।যেমন হয় না বিনাশ সত্যবাদের, হয় না বিনাশ সত্যবাদীদের।তেমন যুগান্তর ধরে না হয়েছে বিনাশ বিপ্লবের, না হবে বিনাশ কোনোদিন এ ধরনী হতে বিপ্লবীদের।আমরা অত্যাচারী নহে, জানোয়ার নহে, নহে শয়তানের দল ।আমরা সদা শান্তি ভুবন চাই, নাহি কোন কৌতূহল।আমরা আবর্জনা নহে, নহে কোন ধূল। আমরা গাহি শান্তির জয়গান, আমরা তৃণমূল ।।
এটি একটা বাস্তব কবিতা । যা আমাদের সব সময় এই প্রকৃতিতে ঘটতে থাকে । কিন্তু প্রকৃতিতে তৃণ তা বলতে পারেনা প্রকৃতি তাকে মুক করে রেখেছে । তাদেরই আত্ম বেদনা নিয়ে এই কবিতা ।
0 Comments