প্রভাত ফেরীর আগুনে মশাল নিয়ে হই আগুয়ান, সমস্ত অন্যায়-ব্যভিচার ভেঙে হই বলীয়ান। রাজদণ্ডধারীর অনিয়ম-অন্যায়ের বিরুদ্ধে লড়ি, ভেঙে দিই শোষণ-বঞ্চনা, সমস্বরে দেশ গড়ি। অধিকার আদায়ের স্লোগানে রাজপথ মুখরিত করি, শোষিতের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সোনার বাংলা গড়ি। রাজবিদ্রোহের ব্যারিকেডে তুমি দেবী না হয়ে হও অগ্নিমূর্তি, সমস্ত বাধা ভেঙে দেব—এই হোক আমাদের অঙ্গীকার ও চুক্তি। বিপ্লবের ব্যারিকেডে তোমার কোমল কণ্ঠের বিদ্রোহের সুর, সমস্ত কর্ণ ভেদিয়া আমার কর্ণের কাছে হয়ে উঠুক সমধুর।
0 Comments