আমার মাঝে নেই কোনো সৃজনশীলতা, নেই বুদ্ধিদীপ্ত জ্ঞান; বিশ্ববিদ্যালয়ে পড়ি— জ্ঞান হওয়ার কথা বিশ্বের মতো বিশাল। সমাজে আমার হওয়ার কথা বুদ্ধিজীবী, হয়ে গেছি রাজনৈতিক নেতার চামচা। হওয়ার কথা বিসিএস ক্যাডার, হয়ে গেছি বিপুল অস্ত্রধারী সন্ত্রাসীর লিডার। আমি প্রাণ খুলে হাসতেও ভুলে গেছি, আমার মাঝে নেই আনন্দ, নেই উল্লাস— আছে শুধু রাজনৈতিক মিছিলের ডাক, স্লোগানে হারিয়ে গেছে নিজেরই কণ্ঠস্বর।
0 Comments