ইকবাল, আলি ছিল মোর সাথী, খেলিতাম মোরা একসাথে।মহম্মদ প্রায়ই আসিত মোদের বাড়িতে, আর আসে না বাই কেন মোদের বাড়িতে।প্রত্যহ তোরে কহি দিদি একই প্রশ্ন, তুই থাকিস কেন উদাস চোখে চাহিয়া ঐ দূরে।আসে কেন তোর আঁখিলোচন ভরিয়া, যখন আমি থাকি এ প্রশ্ন করিয়া।গোপন করিস অশ্রুধারা আপন ওড়না দিয়া, অন্য কাজে মন দিস তুই আমার হতে দূরে গিয়া।বাবা নেই, মাও নেই, দিয়েছে তারা বিদায়। কার কাছে করব আমার মনের কথা আদায়।দূর হতে ঐ আজানধ্বনি আসত ভেসে কানে, লাগতো ভালো শুনতে তার সুর শুনতাম মন দিয়ে জানতাম না কি বাই হয় তাহার কোনো মানে।আজ আর আজানধ্বনি আসে না মসজিদ হতে, ব্যাঙ, সর্প, চুহারা নৃত্য করে, চিড়িয়ার বাস হয়েছে তাতে।জানি না সব কোথায় গেল, কোথায় গেল সব অদৃশ্য হয়ে।বিচিত্রময় এলাকা আমার যেন রহে গেল বিচিত্রহীন হয়ে। প্রত্যহ আমি একই প্রশ্ন করি, তুই রহিস কেন নীরবে। বল না দিদি সত্যি টা মোরে,করিস কেন তুই সেটা গোপনে। এ কি দিদি কাঁদছিস কেন তুই, কেন বা আশুভরা তোর আঁখিলোচন।আজ আমার দিব্যি দিলাম, করতেই হবে আজ গোপনের মোচন। কি বলব তোরে ভাই, তোর যে এখন বোঝার ক্ষমতা নাই।বয়স যে বড়ই কম তোর, জীবনে ঘনিয়ে রয়েছে এখনও ভোর।দিন আসুক তোর জীবনে, পড়ুক রোদ তোর পরানে।সহ্যশক্তি, ধৌয্যশক্তি, বোঝার শক্তি যেদিন আসিবে তোর, আমি দেব তোর সব প্রশ্নের উত্তর ।।
এটি একটি বাস্তবিক কাহিনী । বাস্তবিক কাহিনীর উপর আধার করে লেখা হয়েছে । আমাদের যে ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে দাঙ্গা লাগে তার পরের ঘটনাটি তুলে ধরা হয়েছে ।
0 Comments