সেদিন সন্ধ্যায় দোকানের সামনে আমরা পাঁচ বন্ধু বসে আড্ডা দিচ্ছিলাম। বিষয়—ভূত। রাকিব বলল, —ভূত বলে পৃথিবীতে কিছু নেই। সব মানুষের ভয় আর কল্পনা। আমি হেসে বললাম, —ঠিক বলেছিস। ভূত থাকলে এতদিনে কেউ না কেউ তো ধরে ফেলত! আমাদের হাসি-ঠাট্টার মাঝেই দোকানের সামনে এসে দাঁড়ালেন এক অদ্ভুত বৃদ্ধ। চুল এলোমেলো, পরনে পুরোনো পাঞ্জাবি। চোখ দুটো অস্বাভাবিক স্থির। তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন, —সবকিছু নিয়ে মজা করতে নেই। আমরা চুপ হয়ে গেলাম। বৃদ্ধ ধীরে ধীরে বললেন, —ভূত আছে কি নেই জানতে চাও?
0 Comments