শহরের কোলাহল থেকে অনেক দূরের এক পুরনো বাড়িতে থাকতে আসে মায়া নামের এক প্রাণোচ্ছল তরুণী। কিন্তু বাড়িতে আসার পরই তার সঙ্গে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা এবং দুদিন পরই রহস্যজনকভাবে মৃত্যু হয় মায়ার। তল্লাশি চালিয়ে পুলিশ মায়ার বাড়ির স্টোররুম থেকে খুঁজে পায় কয়েক বছর আগের পুরনো এক নারীর কঙ্কাল! কে এই নারী? কিভাবে এলো সে এই বাড়িতে? তার মৃত্যুই বা হলো কিভাবে? বদ্ধ ঘরে অন্ধকার রাতে মায়ার মৃত্যু কিভাবে হলো? মায়ার মৃত্যুর জন্য কে দায়ী? কী রহস্য লুকিয়ে আছে তাদের মৃত্যুর পেছনে? পুলিশ কি মৃত্যুরহস্য খুঁজতে সফল হবে?
0 Comments